Skip to content

অচিরেই ‘ভোলা তো যায়না তারে’

বিনোদন ডেস্ক ॥

অচিরেই মুক্তি পাবে নিরব-তানহা জুটির প্রথম চলচ্চিত্র ‘ভোলা তো যায়না তারে’। গতকাল (১১ অক্টোবর) সন্ধ্যায় ছবিটির উদ্বোধনী প্রদর্শণীতে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এফডিসির ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হলে ছবিটি দেখে প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। নবাগত পরিচালক রফিক শিকদার জানান, এটি মৌলিক গল্পের ছবি। সবার ইতিবাচক মন্তব্য পেয়ে ছবিটির ব্যবসায়িক সাফল্যের ব্যাপারে তিনি আশাবাদী। গত ঈদুল আযহায় ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়। কিন্তু মুক্তি দেওয়া সম্ভব হয়নি। অচিরেই মুক্তির দিন চূড়ান্ত করা হবে।

নিরব বলেন, ‘এই ছবির গল্প আমার বেশ ভালো লেগেছে। গানগুলোও চমৎকার। প্রিমিয়ারে সবার প্রশংসা পেয়ে আনন্দ হচ্ছে। আশা করি সবাই হলে এসে ছবিটি দেখবেন।’

পৃথক দুই ধর্মের দু’জন তরুণ-তরুণীর প্রেম কাহিনী তুলে ধরা হয়েছে ছবিটিতে। নিজের উপন্যাস থেকে এর চিত্রনাট্য তৈরি করেছেন রফিক শিকদার। এতে আরও অভিনয় করেছেন মাসুম আজিজ, আদনান ফারুক হিল্লোল, তপন।

ধলেশ্বরী চলচ্চিত্রের ব্যানারে নির্মিত ছবিটির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫