Skip to content

শিয়াদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিন্দা

স্টাফ রিপোর্টার ॥

পুরান ঢাকার হোসনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্ততিকালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত।
শনিবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ঢাকাস্থ দূতাবাসের ফেসবুকে এক বার্তায় শিয়াদের ওপর বোমা হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেছেন। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বার্নিকাট বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘জটিল’ আখ্যায়িত করে বর্তমান সরকার ও বাংলাদেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের থাকার অঙ্গীকারও করেছেন।
অপরদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনও তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
রবার্ট গিবসন শনিবার এক টুইট বার্তায় বলেন, তাজিয়া মিছিলে কাপুরুষোচিত হামলা হয়েছে। এই ধরনের হামলা ও অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয়। আমি নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫