Skip to content

এদেশে গণতন্ত্র নাই

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের দেশ গণতান্ত্রিক দেশ নয়। যদি হত তবে সরকার বিরোধী দল অসম্মান করতো না, পাঁচ সিটি নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী অথবা স্থানীয় সরকার মন্ত্রী পদত্যাগ করতেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসকাব ভিআইপি লাউঞ্জে ‘দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল এই আলোচনা সভার আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, এই সরকারের মন্ত্রী-এমপিরা বেশী কথা বলেন। সরকার অন্যান্য দেশের মত নির্বাচন হবে বলে বলছে।

বর্তমান সরকারের শেষ সংসদীয় অধীবেশনে অকথ্য ভাষায় বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, মানুষ ভালো কথা শুনতে চায়। কিন্তু সংসদ অধীবেশনে যদি অকথ্য ভাষায় কথা বলা হয়, তাহলে জনগণ কি শিখবে।

তিনি আরো বলেন, জাতির বুকের ওপর জগদ্দল পাথর চেপে বসে আছে, তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে জাগাতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুল রবের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড, সৈয়দ আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য বোর্ডের ট্র্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. মাহাবুবুল্লাহ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫