Skip to content

নিরব যাচ্ছেন কাতার

বিনোদন ডেস্ক ॥

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা নিরব সবশেষ সংবাদ শিরোনামে আসেন ক’দিন আগে। ‘দেশ আমাদের’ নামে একটি ছবিতে নতুন নায়িকা উপহার দিচ্ছেন তিনি। সেই ছবির দৃশ্যধারণ শুরু আগে কাতার যাচ্ছেন নিরব। উদ্দেশ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান।

আগামীকাল শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কাতারের রাজধানী দোহারের ওয়েস্টিন পার্কে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি।

নিরব জানান, ট্রাই ফোকাল নামে একটি প্রবাসী সংগঠনের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। আজ বৃহষ্পতিবার সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ছাড়ছেন নিরব।

জানা যায়, নিরবের পাশাপাশি ওই অনুষ্ঠানে আরও থাকবেন মমতাজ, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, হৃদয় খানসহ আরও অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫