Skip to content

আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায়

স্টাফ রিপোর্টার ॥

ফ্রান্সের মতো কোন অবস্থার সৃষ্টি হলে তা মোকাবেলায় দেশের আইনশৃংখলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে ।
রোববার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন।
‘ফায়ার সেফটি ইন হাইরাইজ অ্যান্ড ইনডাস্ট্রিয়াল বিল্ডিং ইন এশিয়া’ শীর্ষক সেমিনারে জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভিয়েতনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫