স্টাফ রিপোর্টার ॥ উন্নত প্রযুক্তির তিনটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এলো ম্যাক্সিস মোবাইল। সেটগুলো হলো- থ্রিজি প্রযুক্তির টি-২৫ ট্যাবলেট, টু-জি প্রযুক্তির টি-১০ ও ডব্লিউ-১২৫ মডেলের এই স্মার্টফোন। বুধবার থেকে এই হ্যান্ডসেটগুলো ঢাকা ও ঢাকার বাইরের মোবাইল ফোন মার্কেট ও শোরুমে পাওয়া যাচ্ছে। ম্যাক্সিস মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহাব খান হ্যান্ডসেটগুলোর উদ্বোধন উপলে এক বিবৃতিতে বলেন, এ দেশে থ্রিজি প্রযুক্তি এখন জনপ্রিয় হচ্ছে। কিন্তু সেই তুলনায় সাশ্রয়ী মূল্যের ভাল হ্যান্ডসেট কম। এসব দিক বিবেচনা করে স্মার্টফোনগুলো বাজারে নিয়ে আসা হয়েছে। বসুন্ধরা সিটির লেভেল-১ এ ম্যাক্সিস-এর ডেমোস্ট্রেশন জোনে এই সেটগুলোর গুণগতমান যাচাই করে দেখা যাবে। টি-২৫ এন্টাসিড ট্যাবলেট সাশ্রয়ী মূল্যের ট্যাব যাতে রয়েছে ১.৫ গিগাহার্জ প্রসেসর (ডুয়েল কোর), অ্যানড্রয়েড ৪.১ জেলি বিন), ৭ ইঞ্চি হাইরেজুলেশন ডিসপ্লে (১০২৪ ঢ ৬০০), ২.০ এমপি ভিডিও কলিং ক্যামেরা, অটো ফোকাস ক্যামেরা, ০.৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ফাইভ পয়েন্ট মাল্টি সেন্সর টাচ স্ক্রিন, জিপিএস এবং ওয়াইফাই কানেকটিভিটি। এই ট্যাবটির মূল্য ১০,০০০ টাকা।
টি-১০ হ্যান্ডসেটটিতে রয়েছে এক গিগাহার্জ প্রসেসর, ফাইভ পয়েন্ট টাচ স্ক্রিন, অ্যানড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ, ৪.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং সেটটিতে ১০৮০ ঢ ৭৮০ মানের ভিডিও রেকর্ড ও প্লেব্যাক করা যাবে। এই স্মার্টফোনটির দাম মাত্র ৬,৭০০ টাকা। ডব্লিউ-১১৫ স্মার্ট হ্যান্ডসেটটিতে রয়েছে ডুয়েল সিম স্লট (ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই), ১ গিগাহার্জ প্রসেসর, গুগল অ্যানড্রয়েড ৪ (আইসক্রিম স্যান্ডউইচ), ৫ ইঞ্চি লিকুইড ডিসপ্লে স্ক্রিন, ডুয়েল ক্যামেরা। হ্যান্ডসেটটির দাম মাত্র ৭,৫০০ টাকা।
৩ টি নতুন হ্যান্ডসেট নিয়ে এলো ম্যাক্সিস
আপডেট :August 2, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
