Skip to content

‘ওয়ান্ডার ওমেন’ ছবিতে কাজ করছেন না নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক ॥ বেশ কয়েকদিন আগে শোনা গিয়েছিলো হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ‘ওয়ান্ডার ওমেন’ ছবিতে আমাজন যোদ্ধার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। তবে সম্প্রতি তিনি জানিয়েছেন এই ছবিতে কাজ করবেন না তিনি। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী শিডিউল জটিলতার কারণে ছবিটি ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

নতুন খবর অনুযায়ী তার ছেড়ে দেয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রবিন রাইট। ‘ওয়ান্ডার ওমেন’ ছবির প্রধান চরিত্র আমাজনের রাজকুমারীর ভূমিকায় থাকছেন গাল গ্যাডট।

ছবিটি পরিচালনা করছেন প্যাটি জেনকিন্স। ২০১৭ সালের ২৩ জুন মুক্তি পাবে সুপারহিরো ঘরানার এই ছবিটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫