Skip to content

রায়ে ‘সন্দেহ’ মাহবুবের, আদালত অবমাননা বললেন অ্যাটর্নি

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায়ে ফাঁসি বহালের পর এক প্রতিক্রিয়ায় তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রায়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছেন।

অপরদিকে রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনি কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন ‘আসামিপক্ষের এমন সন্দেহ প্রকাশ আদালত অবমাননার শামিল’।

বুধবার (৬ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট বার ভবনের স্ব স্ব কার্যালয়ে তারা ওই মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘এ রায়ে অবশ্যই সন্দেহ প্রকাশ করছি। এটা রাজনৈতিকভাবে একটি পক্ষের চক্রান্ত। পাকিস্তানি আর্মির ১৯৫ জনকে বিচারের জন্য আমরা এই আইন (আন্তর্জাতিক অপরাধ আইন) করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এই আইন দ্বারা আমরা তাদের বিচার করতে পারিনি।’

মামলার সাক্ষীদের বিষয়ে মাহবুব বলেন, ‘যুদ্ধাপরাধী মামলার সাক্ষীদেরকে সেফ হোমে নিয়ে সাক্ষ্য দেয়া শেখানো হয়েছে। তাদেরকে যেভাবে বলা হয়েছে তারা সেভাবে সাক্ষ্য দিয়েছে। ভবিষ্যৎ ইতিহাস প্রকাশ করবে এই সাক্ষ্য-প্রমাণ সঠিক ছিল কি না।’

রায়ে খন্দকার মাহবুবের এমন ‘সন্দেহ’ প্রকাশের বিষয়টি সম্পর্কে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ট্রাইব্যুনালের রায়ের পর এবং আপিলের পূর্ণাঙ্গ রায়ের পর যে বক্তব্য তিনি দিয়েছেন তা আদালত অবমাননার শামিল।’ এ রায়ে বিচারপ্রার্থীসহ সমগ্র জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫