Skip to content

এইচটিসির বিলাসবহুল স্বর্ণের ফোন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: অ্যাপেলের তৈরি স্বর্ণের আইফোন ফাইভ এস বেশ সাড়া জাগিয়েছিল। এর পরেই দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ঘোষণা দিয়েছে স্বর্ণের গ্যালাক্সি এস ফোর প্রযুক্তি বাজারে নিয়ে আসার। এবার ১৮ ক্যারেটের স্বর্ণের ফোন প্রযুক্তি বাজারে নিয়ে আসতে যাচ্ছে তাইওয়ানের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। মোবো অ্যাওয়ার্ডসের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাঁচটি স্বর্ণের মোবাইল বানানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটির মডেল এইচটিসি গোল্ড ওয়ান।

এই ফোনটি এইচটিসির সবচে স্বতন্ত্র এবং ব্যয়বহুল স্মার্টফোন। মোবো জানিয়েছে, এই ফোনগুলোর ব্যাক সাইডে ‘মোবো ১৮’ লোগো থাকবে। গোল্ডজিনির সাথে যৌথ প্রযোজনায় বানানো হয়েছে ফোনটি। আভিজাত্য আনার জন্য ফোনটির ইউনিবডি, ফ্রন্ট এবং ব্যাক সাইড ১৮ ক্যারেটের স্বর্ণ দিয়ে বানানো হয়েছে। অত্যাধুনিক গঠন এবং মোবা ১৮ লোগো লেজার দিয়ে সংযুক্ত করা হয়েছে মোবাইলটির ব্যাক সাইডে। মর্যাদাপূর্ণ মিউজিক অ্যাওয়ার্ড শোয়ের চূড়ান্ত স্বীকৃতির জন্য এই উপাদানগুলোকে একত্রিত করা হয়েছে।

গোল্ড এইচটিসি ওয়ানের মধ্যে এইচটিসি বিলিঙ্কফিড টিএম, এইচটিসি জো টিএম এবং বুম সাউন্ডটিএম সমৃদ্ধ স্মার্টফোনটি ফোনটি ফোনের অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা দেবে।

৪.৭ ইঞ্চির ফোনের ডিসপ্লের রেজুলেশন ১০৮০ ী১৯২০ পিক্সেলের। ফোনটির পিক্সেল পার ডেনসিটি ৪৬৯ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৬০০ কোয়াড কোর প্রসেসরের সঙ্গে ফোনটিতে রয়েছে ২ জিবি র‌্যাম। এতে ৬৪ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে।

ফোনটিতে চার মেগা পিক্সেলের রিয়ার এবং দুই মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সারাদিন ব্যবহার করার জন্য ফোনটিতে ২৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

পাঁচটি ফোনের একটি নিজের করে নেয়াও সহজ ব্যাপার নয়। ফোনটির দাম ৪হাজার ৪০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩ লক্ষ ৪৩ হাজার টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫