Skip to content

রাজধানীতে চারতলা ভবন হেলে পড়েছে

স্টাফ রিপোর্টার ॥
রাজধানীর মোহাম্মদপুরে একটি চারতলা ভবন হেলে পড়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের সি-ব্লকে ১৯/৪ নম্বর ভবনটি হেলে পড়ে।

এ ঘটনার পর হেলেপড়া ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ করছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও রাজউক।

এঘটনায় আশপাশের এলাকায় আতংক বিরাজ করছে। ভবনটি হেলে পড়ায় পাশের বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা ওই এলাকায় যানবাহনসহ লোকজনের চলাচল নিয়ন্ত্রণ করছেন।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫