Skip to content

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের ওয়ার্কিং কমিটি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিডনি (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের কার্য পরিচালনার জন্য সংগঠনের আহ্বায়ক বদরুল আলম ৫ সদস্যের ওয়ার্কিং (কার্য সম্পাদন) কমিটি গঠন করেছেন।

এই ওয়ার্কিং কমিটি আগামী চার মাসের মধ্যে সংগঠনের নাম পরিবর্তন, সংবিধানের খসড়া তৈরি, মনোগ্রাম ও সদস্য ফরমসহ অন্যান্য আনুসাঙ্গগিক কার্যাদি সম্পাদন করবেন এবং স্থায়ী কার্যকরী পরিষদ গঠনে আহ্বায়ককে সহায়তা প্রদান করবেন।

গত ১৪ জানুয়ারি সিডনির স্থানীয় এক রেস্তোরাঁয় তিনি এই ওয়ার্কিং কমিটির নাম ঘোষণা করেন। ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন- প্রখ্যাত লেখক ও কলামিস্ট ড. রতন কুণ্ডু, বিসিবাংলাডটনেটের সম্পাদক নাইম আবদুল্লাহ, আপডেটবিডিনিউজডটকমের প্রধান সম্পাদক রেজাউল হক, নবধারানিউজডটনেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন ও বিদেশবাংলা২৪ডট কমের সম্পাদক মোহাম্মেদ আবদুল মতিন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০১৫ তারিখে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে সংগঠনের নাম পরিবর্তন ও বর্তমান কার্যাদি পরিচালনার জন্য ৫ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের আহ্বায়ক বদরুল আলমকে এ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫