Skip to content

একনেকে নতুন ৭ প্রকল্পের অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে নতুন প্রকল্প ৭টি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘একনেক বৈঠকে ৪ হাজার ৮৩০ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ৭টি নতুন ও ৩টি সংশোধিতসহ মোট ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন ৩ হাজার ৬০৩ কোটি ৩৮ লাখ এবং প্রকল্প সাহায্য ৭৭৬ কোটি ১৭ লাখ ও সংস্থার নিজস্ব তহবিল ৫৪১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫