Skip to content

আন্তর্জাতিক কাস্টমস দিবস > স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব অবমুক্ত করেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তখ্য জানান।

ডাকটিকিট অবমুক্ত করার সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, ডাক অধিদফতরের পরিচালক (স্ট্যাম্পস) মো. মুনছুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫