Skip to content

যখন এক বিছানায় স্ত্রী ও বাংলাদেশি প্রেমিক!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বাংলাদেশি এক প্রেমিককে সঙ্গে নিয়ে বিছানায় স্ত্রী। এ দৃশ্য দেখে ভারতীয় এক নাগরিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তিনি কিছু স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন ঘরের দরজায়। বিছানা ছেড়ে যাতে দু’জনের কেউই উঠতে না পারে সে ব্যবস্থা করে তিনি ফোন দিলেন পুলিশকে।
পুলিশ না আসা পর্যন্ত তিনি সেখানে অবস্থান নিলেন। এরপর যখন পুলিশ এলো তিনি তাদেরকে ধরিয়ে দিয়ে অপ্রত্যাশিতভাবে ফিরে এসেছেন ভারতে। এ ঘটনা ঘটেছে কুয়েতে। সেখানে কাজ করতে গিয়েছিলেন ওই ভারতীয়। সস্ত্রীক তিনি থাকতেন সেখানে। কিন্তু সেখানে এক বাংলাদেশির সঙ্গে তার স্ত্রীর প্রেম জমে ওঠে। শুধু প্রেমই নয়, তা গড়ায় শারীরিক সম্পর্কে।
এমনই এক ঘটনায় ধরা পড়ে যায় ওই প্রেমিক, প্রেমিকা। এ অবস্থায় কুয়েত ছেড়ে ভারতে ফিরে আসেন ওই ব্যক্তি। তবে তার সঙ্গে প্রতারণা করেছে যে স্ত্রী, তার কাছে শেষ বারের মতো বলেও আসেন নি।
আরবী ভাষার দৈনিক পত্রিকা আল আনবা বলেছে, স্ত্রী ও তার প্রেমিককে এক বিছানায় দেখতে পেয়ে ওই ভারতীয় চিৎকার করে প্রতিবেশীদের জড়ো করেন। খবর যায় পুলিশে। পুলিশ গিয়ে ওই প্রেমিক প্রেমিককে কাপড় পরার সুযোগ করে দেয়। তারপর তাদেরকে গ্রেপ্তার করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫