Skip to content

হেতুক হয়রানি করবেন না: পুলিশকে রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জনগণের টাকায় রাষ্ট্র চলার কথা মনে করিয়ে দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশ বাহিনীর সদস্যদের বলেছেন, কোনো নাগরিক যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।
তিনি বলেছেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনকালে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
পুলিশ সপ্তাহ ২০১৬ উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। পুলিশের হাতে সম্প্রতি দুই সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় সমালোচনার মধ্যেই রাষ্ট্রপতির এই তাগিদ এলো। উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি হামিদ বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। তাদের ট্যাক্সের টাকায়ই দেশ ও সরকার পরিচালিত হয়। পুলিশকে জনগণের বন্ধু হয়ে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, জনগণের কল্যাণে আপনাদের আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের বন্ধু হয়ে উঠতে হবে। জনগণ যাতে তাদের প্রয়োজনে প্রথমেই পুলিশকে আস্থায় নিতে পারে, সেই অবস্থানে পৌঁছাতে এ বাহিনীর সদস্যদের তাগিদ দেন রাষ্ট্রপতি। অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫