Skip to content

স্কুলে কেউ পছন্দ করতো না ক্যাটরিনাকে!

বিনোদন ডেস্ক ॥

বলিউডে এখন বিপুল জনপ্রিয়তা উপভোগ করছেন ক্যাটরিনা কাইফ। কিন্তু স্কুলজীবনে কেউই পছন্দ করতো না তাকে! তিনি বললেন, ‘আমি কর্কটরাশির জাতিকা। শৈশবে লাজুক মেয়ে ছিলাম। কারও সঙ্গে কথা বলতে পারতাম না। আমি মোটেও প্রিয় ছিলাম না। স্কুলে কেউই আমাকে পছন্দ করতো না।’

‘ইয়ার মেরা সুপারস্টার’ টিভি অনুষ্ঠানে ক্যাটরিনা আরও বলেন, ‘আমার প্রথম বন্ধু ছিলো এক ভারতীয় বালক। আমার সঙ্গে বন্ধুভাবাপন্ন ছিলো ও। আমার বয়স যখন ১৬ বছর, তখন বন্ধুর সংখ্যা বাড়তে থাকে আর আমিও ওদের প্রিয় হয়ে উঠি।’

বলিউড অভিনেতা সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ানো প্রসঙ্গে ক্যাটরিনা জানান, কারও সঙ্গে একান্তে সময় কাটাতে হলে তার ব্যক্তিত্বকে প্রাধান্য দেবেন। তার ভাষ্য, ‘মনের মানুষের আবেগকে স্পর্শ করতে চায় সবাই। তাছাড়া তার সুবাসও হতে হয় দারুণ।’

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ক্যাটরিনার নতুন ছবি ‘ফিতুর’। এই শব্দের অর্থ ‘ঘোর’। তার মনে কীসের ঘোর জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটি দেশের প্রেসিডেন্ট হতে চাই! এখন আমার মনের ভেতর এই ঘোর চলছে। কোনো কিছুতে মনোনিবেশ করলে আমি সেটা পাবোই তা নিশ্চিত হয়ে তারপর মাঠে নামি।’

চার্লস ডিকেন্সের ধ্রুপদী উপন্যাস ‘গ্রেট এক্সপেক্টেশনস’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। এতে আরও আছেন টাবু, আদিত্য রয় কাপুর ও অদিতি রাও হায়দারি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫