Skip to content

দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ছেয়ে গেছে দেশ

স্টাফ রিপোর্টার ॥

সংসদ ভবন থেকে: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টি সংসদ সদস্য মো. সেলিম উদ্দিন (সিলেট-৫) বলেছেন, ‘দুর্নীতি ও স্বজনপ্রীতিতে ছেয়ে গেছে দেশ, জনপ্রশাসনে যোগ্য লোকের অভাব, অযোগ্য লোক দিয়ে কাজ করানো হচ্ছে।’ তিনি এ বিষয়ে জনপ্রশাসনে মেধার ভিত্তিতে যোগ্য লোক নিয়োগ ও দুর্নীতি দমনে কঠোর হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি ১৮ বছরের ঊর্ধ্বে উপার্জনকারী সকল নাগরিককে করের আওতায় আনারও দাবি জানান।

তিনি বলেন, ‘জনগণকে উদ্বুদ্ধ করতে এজন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, এমপিদের কর রিটার্ন দাখিলে বাধ্য করতে হবে।’

রাষ্ট্রপতির ধান্যবাদ প্রস্তাবের আলোচনায় আরোও অংশ নেন, কুমিল্লা-১ আসনের সরকার দলীয় সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম (বীরউত্তম), বরগুনা-১ আসনের সরকার দলীয় সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু জাসদের সংরক্ষিত-৪০ আসনের সদস্য বেগম লুৎফা তাহের প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫