Skip to content

ঢাকায় যাত্রাবিরতি করবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: জর্দান থেকে জাপানের রাজধানী টোকিও যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শনিবার দিবাগত রাত ১২টায় তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দেয়ার কথা রয়েছে। এসময় তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সূত্র বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মাহমুদ আব্বাসসহ তার সফরসঙ্গীরা যাত্রাবিরতি করবেন। মূলত জর্দান থেকে টোকিও যাবেন মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা। তাদের বহনকারী বিমানটি জ্বালানি সংগ্রহের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় তারা বিমানবন্দরের বাইরে যাবেন না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫