Skip to content

বিরহে গাড়ি কিনলেন রণবীর

বিনোদন ডেস্ক ॥

নতুন ভালোবাসা খুঁজে পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। এটি এসেছে চার চাকায় চড়ে। তার এই নতুন ভালোবাসা হলো রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি গাড়ি।

সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে রণবীরের। এ বিরহ ভুলতেই নিজেকে রেঞ্জ রোভার ব্র্যান্ডের নীল রঙা একটি গাড়ি উপহার দিয়েছেন ৩০ বছর বয়সী এই অভিনেতা।

এই নতুন গাড়িটি ছাড়াও নিজের প্রয়োজনের জন্য তিনি অডি ব্র্যান্ডের এএইট মডেলের সাদা গাড়ি ব্যবহার করেন। এ ছাড়া তার সংগ্রহে আছে অডি ব্র্যান্ডের আরেকটি গাড়ি ও মার্সিডিজ-বেঞ্জ ব্র্যান্ডের জিসিক্সটিথ্রি মডেলের গাড়ি।

রণবীর এখন ব্যস্ত তার পরবর্তী ছবি অনুরাগ বসু পরিচালিত ‘জাগ্গা জাসুস’ ছবির দৃশ্যধারণ নিয়ে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫