Skip to content

১ কেজি সোনাসহ বনানী থানার এসআই আটক

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : প্রায় ৯শ গ্রাম পরিমাণ সোনা ছিনতাইয়ের অভিযোগে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এবং বিমানবাহিনীর চাকরিচ্যুত সদস্য (বর্তমানে পুলিশের সোর্স) আব্দুর রাজ্জাককে আটক করেছে বংশাল থানা পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে স্বর্ণের বাহক রেজাউল করিমকেও।

মঙ্গলবার দুপুরে বংশাল থানার ফুলবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। ডিএমপি’র লালবাগ জোনের উপ কমিশনার মফিজুল ইসলাম বাংলামেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের সোর্সসহ মোট তিনজনকে আটক করেছে বংশাল থানা পুলিশ। এদের মধ্যে স্বর্ণের বাহক রেজাউল করিমের নামে চোরাচালানের মামলা দেয়া হয়েছে।

সোমবার গভীর রাতে রেজাউল ৯’শ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার নিয়ে যশোরের উদ্দেশে তাঁতিবাজার থেকে বের হন। পথিমধ্যে ফুলবাড়িয়ায় আসলে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা বনানী থানার এসআই অঅশরাফুল ইসলাম ও আব্দুর রাজ্জাক রেজাউল পথরোধ করে। তারা রেজাউলকে বিভিন্নভাবে ভয়ভীতি দেকিয়ে স্বর্ণের বারগুলো ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে রেজাউল চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাদেরকে বংশাল থানায় সোপর্দ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫