Skip to content

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ভূতত্ত্ব বিভাগের পুনর্মিলনী উত্সব শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥

ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দুই দিনব্যাপী পুনর্মিলনী উত্সব শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন উত্সবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. নেহাল উদ্দিন ও নারিশ হ্যাচারি অ্যান্ড পোল্ট্রির কনসালট্যান্ট নুরুল মো. কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের শিক্ষক অধ্যাপক হামিদুর রহমান। উদ্বোধনী অধিবেশনের আগে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিকেলে হয় স্মৃতিচারণা। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হবে ‘জিওলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার। একই দিনে কমিটি হবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫