Skip to content

কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে সবজি ক্ষেত্রে পানি দিতে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন কাপাসিয়া উপজেলার পাবর এলাকার মৃত হেকিম উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, সোমবার সকাল ১০টার দিকে কামাল হোসেন তার বাড়ির পাশে সবজি ক্ষেতে পানি দিতে যান। এসময় বৈদ্যুতিক পানির পাম্প চালু দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুপুরের দিকে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলেও জানান এসআই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫