Skip to content

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ছয়দানা হাজিরপুকুর এলাকায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ওই এলাকার প্রীতি সোয়েটার লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই কারখানায় ৮তলা ভবনে আগুন লাগে। পরে খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে বলেও জানান হাসিবুর রহমান।

তিনি জানান, রাতে সোয়েটার কারখানাটি চালু ছিল। শ্রমিকরা কাজ করছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫