Skip to content

সৌদি নাগরিকদের লেবানন সফরে নিষেধাজ্ঞা আরোপ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সৌদি আরব নিজ দেশের নাগরিকদের লেবানন সফরের বিষয়ে সতর্ক করে দিয়েছে। একই সঙ্গে লেবাননে অবস্থানকারী সকল সৌদিকে দেশে ফেরারও নির্দেশ দিয়েছে রিয়াদ। একই নির্দেশ জারি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। লেবাননে শিয়া জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহর প্রভাব বেড়ে যাওয়ার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের ওই দেশ এ সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে গুরুতর প্রয়োজন ছাড়া সে দেশের সকল নাগরিকদের লেবানন সফর এড়িয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সে দেশে বসবাসকারী সৌদিদের সত্ত্বর সে দেশে ছেড়ে আসারও নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্যের জন্য সেখানে অবস্থানকারীদের বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর মাত্র একদিন আগে লেবাননের জন্য বরাদ্দ ৪ শ কোটি ডলার অর্থ সহায়তা স্থগিত ঘোষণা করেছিল রিয়াদ।

এদিকে সৌদি আরবের দেখাদেখি নিজ দেশের নাগরিকদের লেবানন সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বৈরুতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দিয়েছে দেশটি। নিজ দেশের নাগরিকেদের লেবানন সফর না করা এবং দ্রুত বৈরুত ছেড়ে আসার দিয়েছে বাহরাইনও। এর আগে গত শুক্রবার লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার বিষয়ে সৌদি নীতির প্রতি ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করে বিবৃতি দিয়েছিল আরব আমিরাত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫