Skip to content

বিএনপির জাতীয় কাউন্সিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপির জাতীয় কাউন্সিল আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রিজভী অভিযোগ করে বলেন, গত ০১ মার্চ (মঙ্গলবার) ফেনী জেলার ফুলগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। পরে ২ মার্চ (বুধবার) তাদেরকে জনগণের প্রচন্ড প্রতিরোধের মুখে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়।

জিএম হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী খোরশেদ আলম বাচ্চুসহ তার সমর্থকদের বেদম মারধর করে আহত করা হয়। এছাড়া আনন্দপুর ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী ফখরুল আলম স্বপনকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী জোর করে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে বুধবার তাকে পাওয়া যায়।

এধরণের ন্যাক্কারজনক ঘটনায় দলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এধনের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

এদিকে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ১১টি ইউনিয়নের মধ্যে হিরন, রামশিল, বান্দাবাড়ী ও তিনজুরী ইউপি নির্বাচনে বিএনপির মনোনীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। প্রশাসন এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি।

এছাড়া বরিশাল, ব্রাহ্মণবাড়ীয়া, নড়াই, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার উপজেলাগুলোর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়া যে সকল প্রার্থীরা নানা বাধা উপেক্ষা করে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদেরও বিভিন্ন কারণ দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে।

এ সকল ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫