Skip to content

রাসিকের বরখাস্তকৃত মেয়র বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার ॥

রাজশাহী: সরকারবিরোধী আন্দোলনের সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (০৭ মার্চ) দুপুরে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ নির্দেশ দেন। এ সময় আদালত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলন চলাকালে মহানগরীতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা করে পুলিশ।

মামলা নম্বর ৪১, তারিখ- ২২ এপ্রিল, ২০১২। যেসব ধারায় মামলাটি দায়ের করা হয় সেগুলো হলো- বাংলাদেশ দণ্ডবিধির ১৪৩, ৩৫৩, ৩৩৩, ৪২৭ ও ৩৪।

এ মামলায় সোমবার রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সিনিয়র সহ সভাপতি নজরুল হুদাসহ ২২ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেন রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান।

আসামিদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৫ জন আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালতের বিচারক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫