Skip to content

এবার মার্চেই ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রতিবছর এপ্রিলে প্রাক-বাজেট আলোচনা শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার মার্চের শেষ সপ্তাহ থেকে এ আলোচনা শুরু করবে এনবিআর।

একই সঙ্গে এনবিআরের আধুনিকায়ন ও ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার অংশ হিসেবে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা হবে।

মঙ্গলবার (০৮ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রণয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিজিটাল পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের সব জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।
বিশেষ করে পশ্চাৎপদ অঞ্চলের অংশীজনদের বাজেট বিষয়ে মতামত ও পরামর্শ নেওয়া হবে। বাজেটে যাতে তাদের মতামতের প্রতিফলন ঘটে, সেদিকে নজর রাখা হবে। এছাড়া পাবর্ত্য চট্টগ্রামসহ হাওর অঞ্চলের স্টেকহোল্ডারদের প্রাক-বাজেট আলোচনায় ডিজিটাল পদ্ধতিতে আলোচনায় সম্পৃক্ত করা হবে।

সভায় চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরকে একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প ও ব্যবসাবান্ধব এবং একটি রাজস্ব আহরণমুখী বাজেট প্রণয়নে এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫