Skip to content

লন্ডন প্রবাসী বাঙালি তরুণের হরর শর্টফিল্ম

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা : বাংলাদেশের প্রেক্ষাপটে নিত্য নতুন সব ধারার প্রবর্তন ঘটানো যেন শুরু করে দিয়েছে লন্ডনের ‘কাপ অফ টি স্টুডিও’। এই স্টুডিও’র ক্রিয়েটিভ হেড, তরুণ হরর গল্পকার নাফে মোহাম্মদ এনাম ইতিমধ্যেই আমাজন ডটকমে বাংলা ভাষার প্রথম ভৌতিক ম্যাগাজিন ‘হররপত্রিকা’ সম্পাদনা করে সাড়া ফেলে দিয়েছেন। খুব শিগগিরই বেরুচ্ছে ‘হররপত্রিকা ৫’।

এখন তারই পরিকল্পনায় এবং নির্মাণে খুব শিগগিরই আসছে হরর সব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মাত্র দুটি দৃশ্যে এক মিনিটেই এক চমক নিয়ে আসছে ‘ওপাশে’। অফিসিয়ালি ছবিটার পোস্টারও সামাজিক যোগাযোগ মাধ্যগুলোতে ছাড়া হয়েছে।

হাতে ক্যামেরা আর মাথায় আসা আইডিয়ার সরাসরি সব ভিজ্যুয়াল কনসেপ্ট নির্মাণ করার প্রচেষ্টা সম্ভবত বাংলাদেশের জন্য এই প্রথমবারের মতোই দেখা যাবে। ডজন ডজন ক্রু মেম্বার, লাইট, ডলি, ক্যারাভ্যান, একাধিক কাস্টি এসবের ধারই ধারছেন না এই তরুণ। শার্ট-প্যান্ট পরেই ক্যামেরা হাতে আর মাথায় আইডিয়া নিয়ে বেরিয়ে পড়েন শুট করতে! এ যেন নতুন যুগের ভিন্ন কবিতা।

নাফে এনামের সাথে শর্টফিল্মগুলোর কনসেপ্ট নিয়ে কাজ করছেন আরো অনেকেই। একে একে সবগুলো শর্টফিল্ম শিগগিরই অনলাইনে সব ধরনের দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫