Skip to content

খুলনায় পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ

জেলা প্রতিনিধি, খুলনা ॥
পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ব জুটমিল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন।

সোমবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত। মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা মোড়ে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার ও খালিশপুর জুটমিল, আটরা-গিলাতলা শিল্পাঞ্চলের আলীম ও ইস্টার্ন এবং যশোরের রাজঘাট এলাকায় জেজেআই ও কার্পেটিং জুটমিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকরা মিছিল নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ও আলীম জুট মিলের সিবিএ সভাপতি আব্দুল সালাম জমাদ্দার বলেন, পাটকলগুলোতে কাঁচা পাটের চরম সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের সপ্তাহের মজুরি সপ্তাহে পাওয়া যায় না। ইতোমধ্যে মিলগুলোর শ্রমিকদের ৫ থেকে ৬ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে।

তাই পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা এ কর্মসূচি পালন করছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫