Skip to content

অনলাইনে হজ নিবন্ধন ৩০ মে পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ২০১৬ সালের হজ যাত্রীদের জন্য ই- হজ সিস্টেমের আওতায় প্রাক নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সচিবলায়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনলাইনে হজ যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম আগামী ২৩ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত চলবে।

ধর্মমন্ত্রী বলেন, কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এবার হজের প্রাক নিবন্ধন ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। নিবন্ধনের পর যদি কেউ যেতে না চান, তাকে ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫