Skip to content

ফখরুল-ব্যারিস্টার রফিকুল-আমান-দুদুসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

মির্জা ফখরুল ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ইকবাল হোসেন, আরিফুল হক আরিফ, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আবদুল আওয়াল মিন্টু, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

পল্টন থানা পুলিশের এসআই মো. মমিনুল ইসলাম রোববার (২০ মার্চ) বিকেলে ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান আগামী ৪ এপ্রিল (মামলাটির ধার্য তারিখ) এ চার্জশিট আদালতে উপস্থাপন করার নির্দেশ দেন।

পলাতক থাকায় ২১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মামলার দায় থেকে অব্যাহতি চাওয়া হয়েছে।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর গুলিস্তানের রাজউক ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের মধ্যবর্তী স্থানে বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১১-৫৩৭৩) বাস ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বাসটির চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এ মামলাটি দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫