Skip to content

তাসকিনের নিষেধাজ্ঞা বহাল

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের রিভিউ আবেদনের শুনানির পর এই সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। তারপর তাদেরকে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হয়। সেখানে তাসকিনের সব ডেলিভারি অবৈধ নয় বলে জানানো হয়। কিন্তু কিছু ডেলিভারি অবৈধ হওয়ায় তাকে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে রিভিউ’র জন্য আইসিসিতে আবেদন করে। রিভিউর শুনানি শেষে তার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫