Skip to content

‘নকলে সহযোগিতা করলে সর্বোচ্চ শাস্তি’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নকল মুক্ত ও উৎসবমুখর পরিবেশ এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, নকলে সহযোগিতা করলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নকলমুক্ত পরীক্ষার জন্য যে আইন আছে, নকল প্রতেরোধে সে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো শিক্ষক নকলে সহযোগিতা করলে, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদের পেতে হবে। যারা নকলে সহযোগিতা করবেন তারা কোনোভাবে আর শিক্ষক থাকতে পারবেন না।

আগামী ৩ এপ্রিল সারাদেশে এইচএসসি, আলিম, এইচএসসি( বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার সর্বমোট ১২ লাখ ১৮ হাজার ৩২৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এর মধ্যে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন এবং আলিমে ৯১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫