Skip to content

অবশেষে প্রিয়াঙ্কারও বয়ফ্রেন্ডের খোঁজ !

বিনোদন ডেস্ক ॥

পছন্দের কেউ আছে কিনা বা কারো সঙ্গে সম্পর্ক করছেন কিনা এ নিয়ে কখনোই কথা বলেননি বলিউড কাম হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অতীতে কয়েকবার ‘পছন্দের একজন’ আছে বলে ইঙ্গিত দিলেও এ ব্যাপারে বিস্তারিত কিছুই জানাননি। সম্প্রতি ফিল্মফেয়ার’র সঙ্গে এক সাক্ষাৎকারেও প্রিয়াঙ্কা এমনই ইঙ্গিত দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কানটিকো’তে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সিরিজের সহ-অভিনেতাদের মধ্যে কারো মনোযোগ আকর্ষণ করেছেন কিনা বা কারো সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন কিনা এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল প্রিয়াঙ্কার কাছে। এমন প্রশ্নের উত্তরে অবশ্য নেতিবাচক জবাব-ই আসে প্রিয়াঙ্কার কাছ থেকে। ‘কানটিকো’র সব সহ-অভিনেতারাই ইতোমধ্যে বিবাহিত বা অন্যদের সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়িত বলে জানান প্রিয়াঙ্কা।

প্রশ্নকর্তা অবশ্য এখানেই থেমে থাকেননি। এরপর কারো সঙ্গে সম্পর্ক আছে কিনা তা জানতে প্রিয়াঙ্কাকে ফের প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি যা বললেন তাতে প্রিয়াঙ্কার ভক্ত বা সম্ভাব্য প্রেমিকদের হতাশ হওয়ার কিছু নেই। কারো কাছ থেকে বাগদানের আংটি পেলেই কেবল এ ব্যাপারে তিনি পুরো বিশ্বকে জানাবেন বলে জানান। তার আগে নয

প্রিয়াঙ্কার ভাষায়, ‘যখন আমাদের আঙ্গুলে প্রকৃতপক্ষে কারো দেয়া কোনো আংটি থাকবে তখনই আমি এ ব্যাপারে বিশ্বকে জানাবো। এর আগ পর্যন্ত কেউ আমাকে দাবি করতে পারবে না।’

প্রিয়াঙ্কার সম্পর্ক সম্পর্কে জানতে সময়ের অপেক্ষায় থাকা ছাড়া আর কিইবা করার আছে! খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫