Skip to content

প্রতিহতের ভয়ে হরতাল প্রত্যাহার করেছে শিবির

চাঁদপুর প্রতিনিধি ॥ শিবিরের ডাকা রোববারের হরতাল প্রত্যাহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর বলেছেন, বৈরি আবহাওয়া নয়, যুবসম্প্রদায় প্রতিহত করবে জেনে হরতাল প্রত্যাহার করেছে শিবির।

তিনি বলেন, ‘‘তারা জানতে পেরেছে এ হরতাল দেশের প্রতিটি স্থানে যুব সম্প্রদায় বা যুবলীগ মোকাবেলা করবে। তারা ভীত হয়ে হরতাল প্রত্যাহার করেছে।’’

শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘‘ভবিষ্যতে তারা যাতে এ ধরনের হরতাল না করতে পারে, জনসাধারণের জীবন বিপর্যন্ত না করতে পারে, তার জন্যে দেশে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমূখ।

এরআগে স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের ১১ কিমি পাকাকরণ কাজের উদ্বোধন করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫