Skip to content

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: শ্রীমঙ্গলের জানকিছড়ায় লাইনের নিচের মাটি সরে যাওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন সোমবার সকালে এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে শ্রীমঙ্গলের জানকিছড়া সেতুসংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি সরে যায়। ঝুঁকি এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে লাইন বন্ধ থাকায় কালনী ও জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। রাস্তায় আটকা পড়েছে জালালাবাদ এক্সপ্রেস ও সুরমা এক্সপ্রেস। ইতিমধ্যে লাইন মেরামতের কাজ শুরু হয়েছে জানালেও ট্রেন চলাচল শুরু হতে কতক্ষণ লাগবে- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫