Skip to content

জঙ্গি সন্দেহে মিরপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১২

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি মেসে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গ্রেপ্তার হওয়া ১২ জনের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একাধিক চাপাতি, লম্বা ছুরি ও ৪০টি কোর-আই মোবাইল সেট উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়াদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫