লাইফস্টাইল ডেস্ক ॥ ভুল বোঝাবুঝি একটি স্বাভাবিক বিষয়। নিত্য সংসারে ঝুট-ঝামেলা লেগেই থাকে। তার পরও এগিয়ে যেতে হয়, সামনে চলতে হয়। ঝামেলাগুলো পেছন ফেলে এগিয়ে যাওয়ার এ সংসারে দরকার হয় সমঝোতার। এক নজর দেখে নিন কখন কী করলে ভালো হয়।
আপনার সঙ্গী যদি তার ভুলগুলো মেনে নিয়ে দাম্পত্যে এক নতুন অধ্যায় শুরু করতে চায়, তা হলে তাকে সুযোগ দিন। এ ব্যাপারে সাহায্য না করলে আপনিও কিন্তু পরোভাবে দায়ী এবং তাকে ঠকাচ্ছেন।
যে আস্থা নিয়ে তিনি আপনার দিকে হাত বাড়াচ্ছেন, তার যোগ্য সম্মান না দিলে আপনিও কিন্তু আস্থা ভঙ্গের দায় এড়াতে পারেন না।
মনে রাখবেন ভুল স্বীকার কিন্তু সহজ কাজ নয়। আপনার সঙ্গী যদি এ কঠিন কাজটি করতে পারে, তবে আপনি কেন পিছিয়ে থাকবেন।
নিজেকে কিছুটা সময় দিন। সঙ্গীর বিশ্বাস ভঙ্গ সহজে মেনে নেয়ার মতো নয়। নিজের ভুলটা কোন জায়গায় তা বের করুন। তার ভুলটাও বোঝার চেষ্টা করুন।
কোনো বিশ্বাসভাজন বন্ধু বা কাউন্সিলের সঙ্গে কথা বলুন। অনেক সময় তৃতীয় কোনো ব্যক্তি সহজেই নিজের মতো করে আপনাদের বিবদমান বিষয়টি বুঝতে পারে কিংবা কোনো সমাধান দিতে পারে।
নানা দৃষ্টিকোণ থেকে ঘটনা বিশ্লেষণ করুন। দেখবেন সমস্যার সহজ সমাধান হয়ে গেছে।
পরস্পরকে আরেকটু বেশি সময় দিন। হয়তো সম্পর্কে এমন কিছু ফাঁক ছিল, যা আস্থা হারানোর জন্য দায়ী।
নিজেদের যোগাযোগ বাড়ান। আপনার সঙ্গীকে শুধু স্বামী বা স্ত্রী কিংবা সন্তানের অভিভাবক না ভেবে একজন আলাদা মানুষ হিসেবে দেখুন। অপ্রয়োজনীয় খুঁটিনাটির মধ্য থেকে খুঁজে পেতে পারেন এক সম্পূর্ণ নতুন অনুষঙ্গকে, নতুন বন্ধুকে।
অন্যান্য কাজের চাপ থাকলেও দাম্পত্যকে গুরুত্ব দিন। পরিবারের অন্য সদস্যদের গুরুত্ব আপনার জীবনে অবশ্যই আছে। কারণ মানুষ একা বাস করতে পারে না কিংবা বিপদ-আপদে স্বজনদের প্রয়োজন আছে।
নিজের দিকে নজর ও সময় দিন। নিজেকে নিজের ভালো না লাগলে সম্পর্কেও এর কুপ্রভাব পড়তে বাধ্য।
সঙ্গী যদি আপনাকে সময় দিতে না পারে, তাহলে আপনার অবসরকে বাদ দেবেন না। বন্ধু-বান্ধবের সঙ্গে বা নিজে একাই বেড়াতে যান কিংবা শপিং করুন।
যাপিত জীবন থেকে কয়েক দিনের ছুটি নিয়ে বেড়িয়ে আসুন সাগরপাড়ে কিংবা কোনো পাহাড়ি জনপদ থেকে। এতে মন উদার ও ভালো থাকবে।
লোকের কথায় কান না দিয়ে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখুন। নিজেদের ভাবনা, সমস্যা কিংবা ব্যক্তিগত ছোট ছোট একান্ত অনুভূতিগুলো শেয়ার করুন।
সঙ্গীর ইচ্ছাকে স্বাগত জানান কিংবা কিছুটা সংশোধন করে, তার ইচ্ছার প্রতি সম্মান জানান। একেবারে বাতিল করে দেবেন না। এতে সঙ্গী কষ্ট পেতে পারে।
যথা নিজের মাঝে রাগ ও ােভ লালন করবেন না, এটা আপনাদের সম্পর্কে প্রভাব ফেলবে।
