Skip to content

ইংল্যান্ডের ইউরো দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইউরো ২০১৬ আসরের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আর এই দলে চমক হিসেবে থাকছেন ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগ ইতোমধ্যে শেষ হয়ে যাওয়া ইউরো প্রস্তুতির জন্য ভালোই সময় পেয়েছে রয় হজসনের শিষ্যরা। ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোতে গ্রুপ ‘বি’তে ইংলিশরা লড়বে রাশিয়া, ওয়েলস ও স্লোভাকিয়ার বিপক্ষে।

আগামী ১৮ মে সেন্ট জর্জ পাকে দলের ফুটবলাররা প্রথম প্রস্তুতি নেবেন। আর ২২ মে তুর্কির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ইংলিশরা। পরে ২৯ মে অস্ট্রেলিয়া ও ২ জনু ওয়েম্বলিতে পর্তুগালের বিপক্ষে লড়বে দলটি।

এদিকে জুনের শুরুর দিকে ২৬ সদস্যের এই দলকে মূল ২৩ সদস্যে নামিয়ে আনবেন কোচ হজসন। জুনের ১০ থেকে এক মাস ব্যাপি ইউরো আসর চলবে।

ইংল্যান্ড ইউরো দল:

গোলরক্ষক: জো হার্ট, ফ্রেজার ফরস্টার, টম হিয়েটন।

ডিফেন্ডার: রায়ান বারট্রান্ড, গ্যারি কাহিল, নাথানিয়েল ক্লেইন, ড্যানি রোজ, কাইল ওয়াকার, ক্রিস স্মলিং, জন স্টোন।

মিডফিল্ডার: ডেলে আলি, রস ব্রাকলি, ফ্যাবিয়ান দেল্প, এরিক দিয়ের, ড্যানি ড্রিঙ্কওয়াটার, জর্ডান হেন্ডারসন, অ্যাডাম ল্যালান, জেমস মিলনার, রাহিম স্টার্লিং, অ্যান্ড্রোস টাউনসেন্ড, জ্যাক উইলশেয়ার।

স্ট্রাইকার: হ্যারি কেইন, মার্কাস রাশফোর্ড, ওয়েইন রুনি, ড্যানিয়েল স্টুরিজ, জেমি ভার্ডি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫