Skip to content

মুস্তাফিজকে নিয়ে সতর্ক হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বেশ কিছু দিন ধরে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে একটি গুঞ্জন বিরাজ করছে, আইপিএলের ধকল সামলে নিলেও কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। ওই আসরে খেলতে গেলে বড় কোনো ইনজুরির কবলে পড়তে পারেন কাটার বয়।

ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেয়ার কথাও নাকি ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রয়োজনে মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে বিসিবি! তবে ইনজুরি মুক্ত থাকলে সাসেক্সের হয়ে মুস্তাফিজের খেলা নিয়ে সমস্যা দেখছেন না চন্ডিকা হাথুরুসিংহে। পাশাপাশি কাটার মাস্টারকের নিয়ে তিনি সতর্কও।

কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের অংশ নেয়াকে বাংলাদেশের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন জাতীয় দলের কোচ। বলেন, ‘আমরা দেখব আইপিএলের পর সে (মুস্তাফিজ) কী অবস্থায় থাকে। সাসেক্সের চুক্তি নিয়ে সতর্ক এবং সেখানকার অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করছি। যদি আইপিএল শেষে মুস্তাফিজ ফিট থাকে এবং কোনো ইনজুরি ধাক্কায় না পড়ে, তাহলে সাসেক্সের হয়ে তার খেলতে পারাটা বাংলাদেশের জন্য ভালোই হবে। কেননা ইংল্যান্ডেই তো আমরা চ্যাম্পিয়নস ট্রফি খেলব। সাসেক্সে খেললে ওখানকার উইকেটে অভ্যস্ত হয়ে যাবে সে। সুতরাং মুস্তাফিজ ও বোর্ডকে আমি বলতে চাই যে তারা এমন কিছু না করুক যা তার খেলার উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।’

আইপিএলে মুস্তাফিজকে নিয়ে বেশ হোমওয়ার্ক করছে প্রতিপক্ষ দল। মুস্তাফিজকে আটকানোর কৌশলও নাকি আবিষ্কার করে ফেলেছে তারা! হাথারুসিংহে বলেন, ‘আমার মতে, এটা মুস্তাফিজের জন্য ভালো হবে। ব্যাটসম্যানরা তাকে কীভাবে মোকাবিলা করতে চায়, সে ব্যাপারে সতর্ক হয়ে যাবে। বোলিংয়ে বৈচিত্র্য নিয়ে আসবে। বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাই তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫