Skip to content

খালেদা জিয়াকে রিমান্ডে নেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার ॥

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর পাশাপাশি দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াকেও রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। তার দাবি ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রে বেগম জিয়াও জড়িত’।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশের সরকার উৎখাতে ইসরায়েলের সঙ্গে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তারের পর গতকাল সাত দিনের রিনান্ডে নেওয়া হয়। সেই প্রেক্ষিতে দলীয় চেয়ারপার্সনকেও রিমান্ডে নেওয়া কথা বলেন হাছান।

তিনি আরও বলেন, ‘যারা পেলেস্টাইনীদের বিরুদ্ধে ইসরাইলের সাথে যড়যন্ত্রে লিপ্ত, তাদের (বিএনপি) নির্মুল করতে আমরা বদ্ধপরিকর’।

যড়যন্ত্রের রহস্য জনসম্মুখে নিয়ে আসার কথা জানিয়ে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘শুধু আসলাম চৌধুরীকে গ্রেফতার করলেই হবে না। এই যড়যন্ত্রে লিপ্ত বিএনপির অন্যান্য নেতাদেরকেও গ্রেফতার করতে হবে। প্রয়োজকে খালেদা জিয়াকেও গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে। তাহলেই সব কিছু বেড়িয়ে আসবে’।

মানববন্ধনের এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক এম এ করিম ও স্বাধীনতা পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫