Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর/সাভার: নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাস ও লিচু বোঝাই ট্রাকের সংঘর্ষে এক নারী শ্রমিকসহ মারা গেছেন দু’জন। এতে আহত হন অন্তত ২৫ জন যাত্রী। বিক্ষুব্ধ মানুষ এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিহত নারী বেক্সিমকোর শ্রমিক ও নিহত পুরুষ ওই বাসের যাত্রী বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (৩০ মে) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় ঢাকাগামী রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি লিচু বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই বাসের একজন মারা যান। আহত হন অন্তত ২৫ যাত্রী।

এ সময় ঘটনাস্থলে থাকা এক নারী পথচারী রাস্তা পার হতে গেলে অপর একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে অন্তত ১৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া একটি গাড়িতে অগ্নিসংযোগ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫