Skip to content

ট্রেলারের নামে যৌনতার ছড়াছড়ি

বিনোদন ডেস্ক ॥
ছবির নাম আ স্ক্যান্ডেল। বলিউডের একটি সুপারন্যাচারাল মার্ডার মিস্ট্রি। খুন, খুনের তদন্ত আর অলৌকিক ঘটনা। এই নিয়েই নাকি ছবি। কিন্তু ট্রেলারে সে সব কিছুই দেখা যায়নি। ট্রেলারের বেশিরভাগটাই দেখা যায় যৌনতার ছড়াছড়ি।

হরমন বাওয়েজার ভাই জনি বাওয়েজার ডেবিউ ছবি এটি। কিছুদিন আগে এই ছবিরই একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু ছবির ট্রেলারে যা দেখা গেল তা দেখে মনে হয়, এ বছরের অন্যতম যৌনতা বিষয়ক ছবি হতে চলেছে এটি।

ছবির ট্রেলারে কয়েকটি ফ্রেম ছাড়া সবই ভরপুর যৌনতায়। একাধিক ঘনিষ্ঠ দৃশ্য দেখা গেছে ট্রেলারে। ছবিতে আছেন মানব কউলও। কাই পো চে, সিটিলাইটস, জয় গঙ্গাজল, ওয়াজ়িরের পর তিনি কেন এই ধরনের ছবিতে সই করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

ছবিটি পরিচালনা করেছেন ঈশান শ্রীবেদি। ২৪ জুন রিলিজ় করবে আ স্ক্যান্ডেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫