Skip to content

ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলী এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত ভাইবোন। এদের মধ্যে বোনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন— ঢাবির গণিত বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এজাবুল হক (২৪) ও তার ছোট বোন ব্যবস্থাপনা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ফারিয়া তাবাসসুম (২১)।

এজাবুল হক ঢাবির ফজলুল হক হলে এবং ফারিয়া কবি সুফিয়া কামাল হলে থাকেন। তাদের বাড়ি বাগেরহাট জেলা সদরে।

এজাবুল হক বাংলামেইলকে জানান, সকাল ৬টার দিকে তারা দুজন বাগেরহাটে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। কবি সুফিয়া কামাল হলের সামনে থেকে রিকশাযোগে সায়েদাবাদ যাওয়ার পথে টিকাটুলী এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তারা।

তিন-চার জন ছিনতাইকারী রিকশা আটকে তাদের কাছ থেকে ব্যাগসহ মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। ওই সময় ছিনতাইকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে।

তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি মোবাইল সেট ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, ফারিয়া তাবাসসুমের অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত ও পিঠে গুরুতর জখম হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ছিনতাইকারীরা ঢাবি শিক্ষার্থী ভাইবোনকে ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫