Skip to content

কালিয়াকৈরে ৫ শিবিরকর্মী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার এক বাড়ি থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে মোজাহিদুল ইসাম সজিব (২১), একই এলাকার মঞ্জুরুল হকের ছেলে মোস্তফা আহামেদ (৫২), ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাময়ী গ্রামের মুন্সি রোকন উদ্দিনের ছেলে আমানত হোসেন (২৪), নোয়াখালীর হাতিয়া সদর এলাকার নুরুল আলমের ছেলে তৌফিক উদ্দিন (২৫) ও উপজেলার কালামপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তফা কামাল (৪০)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, জামায়াত-শিবিরের পাঁচকর্মী শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় মোজাহিদুল ইসলাম সজিবের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫