Skip to content

বুধবার সকাল-সন্ধ্যা জামায়াতের হরতাল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় বুধবার (৩১ আগস্ট) দিনব্যাপী হরতাল ডেকেছে জামায়াত। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল পালনের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৩০ আগস্ট) জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি বহাল রেখে এ রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরপরই দলটির পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামায়াতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী। তিনিসহ দলের আটক সব নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩১ আগস্ট বুধবার সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫