Skip to content

রোটারী ক্লাব অব ভাওয়ালের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ

প্রেসবিজ্ঞপ্তি ॥
গতকাল রবিবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পিয়ার আলী  বিশ্ববিদ্যায় কলেজে রোটারী ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী র‌্যালীর ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে অংশ গ্রহনকারী অন্যান্য ক্লাব হলো, রোটারী ক্লাব অব ঢাকা মিডসিটি, রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট, রোটারী ক্লাব অব ঢাকা লালমাটিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দসহ আয়োজক ক্লাব, রোটারী ক্লাব অব  ভাওয়ালের প্রেসিডেন্ট দ্বীন মোহাম্মদ সেলিম, সেক্রেটারী মোহাম্মদ আলী হোসেন ও ক্লাবের আন্যান্য সদস্য বৃন্দ। অংশ গ্রহনকারী অন্যান্য  রোটারী ক্লাব এর পক্ষে রোটারী ক্লাব অব ঢাকা ফোর্ট এর প্রেসিডেন্ট জনাব মঞ্জুরূল হক সোহেল  উপস্থিত ছিলেন। এ জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমেরশ্লোগান ছিল “Lets  make this world peaceful. রোটারীয়ান জনাব আলা উদ্দিন অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

viber image
ক্লাবগুলো একইদিনে উক্ত এলাকায় টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি হেন্ড ওয়াশ, নেইল কাটার ও বিস্কুট  বিতরণ করা হয়। যেখানে উপরোক্ত ক্লাবের সাথে রোটারী ক্লাব অব মতিঝিল অংশগ্রহন করে। এ অনুষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রোটারীয়ান  জনাব রাসেল মিয়া। রোটারী ক্লাবগুলো  সকল সময় এ ধরনের সমাজ সেবামূলক কর্যক্রম করে থাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫