Skip to content

কোকা-কোলা বাংলাদেশকে এওআর সেবা দেবে দটপ অব মাইন্ড’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সম্প্রতি কোমলপানীয় ব্র্যান্ড কোকা-কোলার সঙ্গে চুক্তি সই করেছে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ‘টপ অব মাইন্ড’।

চুক্তি অনুযায়ী কোকা-কোলার এওআর (দ্য এজেন্সি অব রেকর্ড) হিসেবে জনসংযোগ ও বিজ্ঞাপন-সংক্রান্ত সব ধরনের কাজ করবে ‘টপ অব মাইন্ড’।

বুধবার (০৯ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

চুক্তিতে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাদাব আহমেদ খান ও টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দিন আদিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এ সময় ‘টপ অব মাইন্ডে’র সিএফও সালমা আদিল ও কোকা-কোলা বাংলাদেশের মার্কেটিং কনসালট্যান্ট নওশাবা ঐশীসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনসংযোগের পাশাপাশি কোকা-কোলা বাংলাদেশকে এক্সক্লুসিভ স্ট্র্যাটেজিক মিডিয়া প্ল্যানিং অ্যান্ড বায়িং সলিউশসনস সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা প্রণয়নেও কাজ করবে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫