Skip to content

শাহরুখকে বিয়ে করতে চান অভিনেত্রী লাইবা খান

বিােনদন ডেস্ক ॥
অভিনেত্রী লাইবা খান নিয়াজি বলিউড সম্রাট শাহরুখ খানকে বিয়ে করতে চান।

এক সাক্ষাৎকারে লাইবা খান জানান,  বলিউডে আমার সবচেয়ে ফেবারিট নায়ক শাহরুখ খান। তিনি একজন বিখ্যাত অভিনেতা আর সেই সঙ্গে একজন ভাল মানুষও। তিনি পাকিস্তানের হলে আমি কবেই তাকে বিয়ে করে ফেলতাম।

অভিনেত্রী লাইবা খান আরও বলেন, ইসলামে চারটি বিয়ে করার সুযোগ রয়েছে। যদি শাহরুখ খান চান তাহলে সময় না নিয়েই আমি তৎক্ষনাৎ তাকে বিয়ে করতে প্রস্তুত।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, শাহরুখ খান বয়সে আমার অনেক বড় হলেও তাতে কোনো সমস্যা নেই।  আর অতীতেও পাকিস্তান এবং ভারতীয় শিল্পীর মধ্যে বিয়েশাদীর সম্পর্ক হয়েছে। আগামীতে যদি কখনো আমার বলিউডে কাজ করার সুযোগ হয় তাহলে অবশ্য শাহরুখ খানকে বিয়ের প্রস্তাব দেব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫