Skip to content

নাসিরনগরে ফের অগ্নিসংযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের গোয়াল ঘরে ফের অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলা সদরের গার্লস স্কুল সংলগ্ন অঞ্জন কুমার দেবের বাড়ির একটি গোয়াল ঘরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে গোয়াল ঘরের একটি অংশ পুড়ে গেছে। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দুর্বৃত্তরা খালি গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

ইসলাম ধর্ম অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও গত ৪ নভেম্বর ভোরে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ৫টি ও ৫ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জর কুমার দেবের বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৩ নভেম্বর ভোরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫